২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসা বাড়াবে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং

সম্প্রতি এক বোর্ড সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

ব্যবসা বাড়াবে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং
পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের বোর্ড সভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2024, 11:02 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড নিজেদের ব্যবসা বহুমুখীকরণের মাধ্যমে পরিধি বাড়ানোর কথা জানিয়েছে।

সম্প্রতি এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে কোম্পানিটি শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সম্প্রসারিত ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে প্যাকেজিং পেপার উৎপাদন, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, পেপার কনভার্টিং, হাউজিং ও রিয়েল এস্টেট, অবকাঠামো উন্নয়ন, স্থানীয় ও আন্তর্জাতিক টেন্ডার, আমদানি ও রপ্তানি এবং ট্রেডিং ব্যবসা অর্ন্তভুক্ত করা হয়েছে।

বোর্ড সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন ও সচিব মোস্তাফিজ রহমান উপস্থিত ছিলেন।