শেল্টেক্-এর প্রথম পুননির্মাণ প্রকল্প ‘শেল্টেক্ এনক্লেভ টাওয়ার’
মালিবাগে এই প্রকল্পটির গল্প ঢাকা শহরের অন্যান্য বাড়িগুলোর মতন কিন্তু নয়।
ঢাকা শহরের এই ব্যস্ত রাস্তাঘাট, মানুষের ভিড় আর পুরনো ভবনের ভিড়ে হঠাৎই চোখে পড়ে এক আধুনিক ঝকঝকে সুউচ্চ স্থাপনা ‘শেল্টেক্ এনক্লেভ টাওয়ার’। এই প্রকল্পটি ঢাকায় পুননির্মাণের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার একটি সফল উদাহরণ যা আধুনিক জীবনের চাহিদা, টেকসই উন্নয়ন এবং নগরায়নের সাথে পুরোপুরি মানানসই।
শুরুর গল্প
বাংলাদেশের আবাসন খাতে পরিচিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠান শেল্টেক্। ১৯৮৮ সালে শেল্টেক্ এনক্লেভ- নামে মালিবাগে একটি চারতলা ভবন নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের যাত্রা শুরু করে। ১৯৮৮ সালের শেল্টেক্ এনক্লেভ ভবনে ছিল ১৬টি অ্যাপার্টমেন্ট। সময়ের চাহিদা, নগরায়ন আর আধুনিক জীবনের প্রয়োজনীয়তা– সব মিলিয়ে মালিবাগ ডিআইটি রোডের সেই চারতলা ভবনের জায়গাতেই আজ দাঁড়িয়ে আছে ২০ তলা বিশিষ্ট অত্যাধুনিক শেল্টেক্ এনক্লেভ টাওয়ার।
স্থাপত্যশৈলীতে আধুনিকতা
শহরের অন্যতম সেরা লোকেশন মালিবাগ ডিআইটি রোডে প্রায় ৩২ কাঠা জমির ওপর নির্মিত এই প্রকল্পে রয়েছে ১৩১টি অ্যাপার্টমেন্ট এবং ২৪টি বাণিজ্যিক ইউনিট। ৯৭১ স্কয়ার ফিট থেকে ১৩৩৮ স্কয়ার ফিট পর্যন্ত রেডি অ্যাপার্টমেন্টগুলোতে তিনটি বেডরুম, প্রশস্ত বারান্দা এবং খোলামেলা লিভিং ও ডাইনিং স্পেস রয়েছে। প্রতিটি অ্যাপার্টমেন্টে রয়েছে তিনটি করে বাথরুম। প্রতিটি অ্যাপার্টমেন্টের অন্তত একটি বাথরুমে রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হুইল চেয়ার ব্যবহারের সুবিধা।
ভবনটির আবাসিক ও বাণিজ্যিক অংশের প্রবেশ পথ আলাদা রাখা হয়েছে। ব্যবসায়িক ইউনিটে আছে উন্নত মানের লিফট এবং গাড়ি রাখার জন্য ৮টি পার্কিং স্পট। বাণিজ্যিক স্পেসগুলোর সাইজ ২৮৩৯ স্কয়ার ফিট থেকে ৩৭৮৩ স্কয়ার ফিটের মধ্যে রয়েছে। এছাড়া বাণিজ্যিক অংশের দুটি ফ্লোরে থাকছে ফুড কোর্ট ও শিশুদের খেলার জায়গা। সরকারিভাবে এফএনবি প্রাপ্ত হওয়ায় ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের ফুডকোর্টগুলো পরিচালনা করতে পারবেন।
টেকসই স্থাপত্যের নিশ্চয়তা
ভবনটি রাজউক ও বিএনবিসি-এর সকল নিয়ম মেনে নির্মিত, যা নিরাপত্তা ও টেকসই স্থাপত্যের নিশ্চয়তা দেয়। টাওয়ারটির আবাসিক এবং বাণিজ্যিক ইউনিট বিভিন্ন পরিবেশ বান্ধব ফিচার, যেমন: সোলার প্যানেল, রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম ইত্যাদি। সেই সাথে প্রতিটি অ্যাপার্টমেন্টে পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের সুবিধা নিশ্চিত করা হয়েছে। সবকিছুই এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন শহরের ব্যস্ত জীবনে আরাম ও সুবিধা মেলে আর সেই সাথে টেকশই স্থাপত্যের নিশ্চয়তা দেয়।
ভবনে থাকছে আধুনিক সুযোগ সুবিধা
শহরের ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের মাঝে একটু খোলা জায়গা মানেই যেন এক টুকরো শান্তি। শেল্টেক্ এনক্লেভ টাওয়ার এর নিচতলায় রয়েছে ২৬% খোলা সবুজ জায়গা, যেখানে শিশুদের জন্য আছে নিরাপদ খেলার যায়গা। যারা প্রতিদিন সকালে বা বিকেলে হাঁটতে ভালোবাসেন, তাদের জন্য রয়েছে পরিকল্পিত ওয়াকওয়ে।
ভবনের ছাদেও আছে এক মনোরম ছাদবাগান। সবুজে ঘেরা এই ছাদে পরিবার বা বন্ধুদের সঙ্গে বসে গল্প করার জন্য রয়েছে আরামদায়ক বসার জায়গা। বিকেলে চায়ের কাপ হাতে এখান থেকেই দেখা যাবে পুরো ঢাকা শহরের মনোমুগ্ধকর দৃশ্য। ছাদে আরও রয়েছে কিডস জোন, বারবিকিউ কর্নার ও বসার স্থান—সব মিলিয়ে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এক দারুণ জায়গা।
প্রবেশপথে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা ও আধুনিক আলো ব্যবস্থা, যা ভবনটিকে দৃষ্টিনন্দন করে তোলে। বাসিন্দাদের সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে সুসজ্জিত কমিউনিটি এরিয়া, পাশাপাশি রয়েছে আলাদা নামাজের স্থান ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ–সুবিধাও।
ভবনটিতে রয়েছে ২৪ ঘণ্টার নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য জেনারেটর ব্যাকআপ, পর্যাপ্ত কার পার্কিং এবং উন্নত ফায়ার সেফটি সিস্টেম।
সব কিছুই হাতের নাগালে
শেল্টেক্ এনক্লেভ টাওয়ার প্রকল্পটির সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি হল এর অবস্থান। মতিঝিল ও বনানীর সব গুরুত্বপূর্ণ অফিস, ব্যাংক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান এই প্রকল্পটি থেকে খুব কাছে, তাই ভবনের বাসিন্দারা চাইলে খুব সহজে যাতায়াত করতে পারবেন।
এছাড়া চিকিৎসার প্রয়োজনে হলে প্রকল্পটির কাছে রয়েছে হলি ফ্যামিলি, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, বাংলাদেশ আই হাসপাতাল সহ অন্যান্য আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। বাচ্চাদের পড়ালেখার জন্য কাছেই রয়েছে সেরা কিছু শিক্ষা প্রতিষ্ঠান – ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটর ডেম কলেজ, ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
কেনাকাটা করার জন্য যেতে পারেন আশপাশের জনপ্রিয় শপিং স্পট যেমন মৌচাক মার্কেট বা টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স। আর ভবনটি মগবাজার-মৌচাক ফ্লাইওভারের পাশে হওয়ায় ঢাকা শহরের যেকোনো জায়গায় সহজে যাওয়া-আসা করা যায় সহজেই।
স্থাপত্যশৈলী, সুবিধাজনক অবস্থান এবং পরিকল্পিত ও টেকশই নকশার সমন্বয়ে গড়া এই প্রকল্পটি সবদিক থেকেই সামাজিক অন্তর্ভুক্তিমূলক একটি আধুনিক আবাসন ও বাণিজ্যিক কমপ্লেক্স। সেই সাথে ঢাকায় পুনর্নির্মাণের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া ও একটি সফল উদাহরণ।
ডিসক্লেইমার
প্রতিবেদনটি একটি বিজ্ঞাপন বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তৈরি করা। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।
