২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একুশের বই মেলা জমে উঠেছে

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী

Published : 13 Feb 2012, 03:26 PM

Updated : 03 Oct 2022, 04:29 PM

গতকাল সন্ধ্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ এর ১ম বর্ষপূর্তি অনুষ্টানে যোগ দিতে গিয়ে সামান্য সময়ের জন্য ঢু মারলাম একুশর বই মেলায়। ছুটির দিন নয় বলে বেশ সাচ্ছন্দে মেলায় প্রবেশ করলাম। মেলায় ঢুকেই বুঝতে পারলাম মেলা বেশ জমে উঠেছে। বটতলায় পেয়ে গেলাম প্রতিযশা কবি সৈয়দ শামসুল হককে। বই মেলা নিয়ে তিনি তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরছেন মিডিয়ার কোন এক কর্মীর কাছে। বেশ কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরির পর প্রয়োজনীয় ৪/৫টি বই কিনে বের হলাম।

ছবির লোকেশান: একুশে বইমেলা-২০১২, ঢাকা। তারিখ:- ১২/০২/২০১২ইং সময়: সন্ধ্যা ০৬:৩৮ মিঃ