২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

“তিনি” আসবেন বলে…

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী

Published : 11 Feb 2012, 04:04 PM

Updated : 03 Oct 2022, 05:01 PM

ছবিটিতে দেখা যাচ্ছে সবাই অসম্ভব ধের্য নিয়ে অপেক্ষা করছেন..ইচ্ছেয় হউক আর অনিচ্ছায় হউক। কেন..? "তিনি" আসবেন বলে….। আমাদের ঢাকা শহর এমনিতেই পৃথিবীতে সব চেয়ে যানজটের শহর হিসাবে পরিচিত। আপনি ঢাকার উত্তর থেকে দক্ষিণে বা পূর্ব থেকে পশ্চিমে যেখানেই যাবেন না কেন আপনাকে নির্দ্দিষ্ট সময়ের ১ থেকে ২ ঘন্টা হাতে বেশী সময় নিয়ে বের হতে হবে। কারণ আমাদের দেশের কোটি মানুষের কোটি কোটি মূল্যবান কর্মঘন্টা দেশের যানজট নামক এই দূর্ভোগ কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত। এ বিষয়ে দেশের কোন সরকারেই উপযুক্ত স্থায়ী কোন ব্যবস্থা নিতে পারেনি আদৌ। সুতরাং এটি আমাদের নাগরিক সমাজের গলার কাটা হিসাবে থেকে যাচ্ছে বছরের পর বছর। তার উপর সরকারের বিশাল মন্ত্রী বহরের কেউ যদি একটু সময়ের জন্য রাস্তায় বের হন তবে তো আর কথা নেই। আধা ঘন্টা আগে থেকে যে পথ দিয়ে তিনি যাবেন তার আশেপাশের সব রাস্তার যান চলাচল বন্ধ করে দিবেন। ফলে যানজটের পরিমান ঐ স্থানের চারপাশে চরম আকার ধারন করে। আপনি জানেন কি? এ ধরনের অহেতুক নিরাপত্তা আর কোন দেশের মন্ত্রীদের জন্য কি আছে? নাকি শুধু মাত্র আমাদের দেশে? "তিনি" আসবেন বলে…আশাপাশের যান চলাচল থমকে যাবে, "তিনি" আসবেন বলে..জনসাধারণের জনজীবন বির্পযস্ত হবে, "তিনি" আসবেন বলে…আরো কত কিছুই হতে পারে।

ছবির লোকেশান: কাকরাইল মোড়, ঢাকা। তারিখ:- ০৮/০২/২০১২ইং সময়: দুপুর ০১:০২ মিঃ