২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিপাগলির ফুটপাত এবং ফুটওভার ব্রীজে রাস্তার ব্যবহার!

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী

Published : 16 Oct 2011, 07:03 PM

Updated : 03 Oct 2022, 04:29 PM

ছবির লোকেশন: বাংলামটর, ঢাকা। তারিখ: ০১/১০/২০১১ইং, সময়: সকাল ১১:৩০ মিনিট। ছবিটি আইফোনে তোলা।

কয়েকদিন আগে বাংলামটরের পশ্চিম প্রান্তে একটি কাজের প্রয়োজনে আমাকে ফুটওভার ব্রীজ পার হয়ে রাস্তার পশ্চিম পাশে যেতে হল, গাড়ী থেকে রাস্তার পূর্ব প্রান্তে নেমে প্রথম ওভারব্রীজে উঠার কোন রাস্তা খুজে পাচ্ছিলাম না। ওভারব্রীজের নীচের ফুটপাতটি টেলিফোনের কানেকশন বক্স, সিগন্যাল থাম, আর আন্ডার গ্রাউন্ড ইলেক্ট্রিক্যাল লাইনের ক্যাবলে পুরো ফুটপাতটি দখলে। সাধারণ পথচারীরা এই বিড়ম্বনা এড়াতে গিয়ে ঐ চিপায় না ঢুকে বা ওভারব্রীজের উপর দিয়ে না হেটে জীবনের রিস্ক নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। পথচারীরা যদি সাচ্ছন্দে ওভারব্রীজ বা ফুটপাত ব্যবহার করতে না পারলো তবে জনগণের টাকায় এসব অপব্যয় করার অর্থ কি?