২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানবী বাংলাদেশে

ম, সাহিদ

Published : 05 Aug 2011, 07:28 PM

Updated : 03 Oct 2022, 04:29 PM

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ বাংলাদেশে! কুমিল্লার মুরাদনগর উপজেলার এক বৃদ্ধাকে নিয়ে এমনই দাবি সেখানকার বাসিন্দাদের।

তাদের দাবি, ১৮৭৩ সালে উপজেলার কাজিয়াতল গ্রামে জন্মগ্রহণ করেন খতেজা বিবি। সে হিসাবে তার বয়স ১৩৮ বছর। ওই এলাকার শতবর্ষী মো. জবু মিয়া বলেন, খতেজা বিবির বয়স আমার দাদীর সমান।

পরিসংখ্যান বিভাগের এক কর্মকর্তা জানান, বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী হিসাবে বিবেচিত হতেন ফ্রান্সের জ্যা কালমে। ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে তিনি মারা যান। খতেজা বিবি ১৮৭৩ সালে জন্মগ্রহণ করলে কালমের মৃত্যুকালীন বয়সের চেয়েও তার বয়স ১৬ বছর বেশি। তবে এ ব্যাপারে তাদের কাছে তথ্য নেই বলে জানান।

খতেজা বিবি এই বয়সেও স্পষ্ট দেখতে ও শুনতে পান। তার স্মরণশক্তি খুবই প্রখর। ঘরের কাজ শেষে প্রতিদিন কমপক্ষে ১০ কিলোমিটার পথ হেঁটে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। তিনি নিয়মিত নামাজ পড়েন, রাখেন রোজাও।