২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের পাঠশালায় বার্ষিক উৎসব’২০১০

আইরিন সুলতানা আইরিন সুলতানা

Published : 25 Jul 2011, 12:54 PM

Updated : 03 Oct 2022, 04:29 PM

মিরপুর-১২ নম্বর সেকশন,২৫ নম্বর লাইন এর ৪০ নম্বর বাড়ি। একটি টিনশেডের ছোট ঘর,কিন্তু এখানেই রুবেল নামের এক মহান মানুষ স্বপ্ন দেখাচ্ছেন কিছু বঞ্চিত শিশু-কিশোরকে পরিপূর্ন মানুষ হবার।তাদেরকে গড়ে তুলছেন আধুনিক মানসম্মত শিক্ষা দিয়ে আর সবচেয়ে আশ্চর্য বিষয় হল প্রতিষ্ঠানটি কোন এনজিও (বাংলাদেশের জন্য রক্তখেকো রাক্ষস) এর সাহায্য না নিয়েই চলছে।

আমাদের পাঠশালার বার্ষিক উৎসব থেকে ফিরে ব্লগার মোঃ আরিফ রায়হান মাহি এভাবেই লিখেছেন তার অনুভূতি ব্লগে – ২৫ ডিসেম্বর ফটোওয়াকে দেখে এলাম মানবতার এক অনন্য উদাহরন – "আমাদের পাঠশালা", কিছু সুবিধাবঞ্চিত শিশুকে পরিপূর্ন মানুষ হিসেবে গড়ে তোলার এক মহতী উদ্যোগ। (ছবিব্লগ)

আমাদের পাঠশালা নিয়ে জানতে আরো পড়ুন ব্লগার সাদিক মোহাম্মদ আলম এর পোস্ট: আমাদের পাঠশালা, একটি সামাজিক দায়বদ্ধতার বীজবপন। আড্ডা আর উদ্যোগের গল্প