২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের নতুন অতিথি টিয়া

শাহ মুর্শিদ

Published : 06 Feb 2016, 11:41 PM

Updated : 23 Jun 2022, 11:29 PM

আমার স্ত্রী প্রতিদিন বারান্দায় পাখীদের জন্য খাবার দিয়ে রাখে। তাতে চড়ুই, বুলবুলি, শালিক, ঘুরে ফিরে আসে আর খাবার খেয়ে যায়। পাখীর জন্য বরাদ্দ থাকে চাল, কাউন আর, কলা, পেঁপে এমন সব ফল পাকুড়। দেখতে ভালই লাগে। তবে আমার বারান্দায় যাবার স্বাধীনতা কিছুটা খর্ব হওয়াতে আমি একটু বিরক্তই ছিলাম। সেদিন সকালে হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে দেখি দুটো টিয়া। আমরা দারুণ এক্সাইটেড হয়ে পটাপট কিছু ছবি তুলে নিলাম। সেটাই শেয়ার করলাম।