২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ এসপি বদলি, মুক্তা ধর খাগড়াছড়িতে

১৬ ডিআইজি এবং ৩৫ অতিরিক্ত ডিআইজির কর্মস্থল পরিবর্তনের পর এসপি বদলির আদেশ এল।

২৪ এসপি বদলি, মুক্তা ধর খাগড়াছড়িতে

পুলিশ সুপার মুক্তা ধর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 06:25 PM

Updated : 17 Jul 2023, 06:25 PM

পুলিশে বদলি ও পদায়নের ধারাবাহিকতায় এবার এসপি পদ মর্যাদার ২৪ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন হয়েছে।

তাদের মধ্যে সিআইডিতে কর্মরত মুক্তা ধরও রয়েছেন। তাকে সিআইডি থেকে খাগড়াছড়ির এসপি করে পাঠান হয়েছে।

সোমবার দুটি পৃথক প্রজ্ঞাপনে এই এসপিদের পদায়ন ও বদলি হয়।

একদিন আগেই ১৬ ডিআইজি এবং ৩৫ অতিরিক্ত ডিআইজির কর্মস্থল পরিবর্তন করা হয়েছিল।

সোমবারের প্রজ্ঞাপনে বিভিন্ন জেলা ছাড়াও, পুলিশ সদর দপ্তর, পুলিশের বিশেষ শাখা (এসবি) , সিআইডি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ট্যুরিস্ট পুলিশে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।

মুক্তা ধরকে খাগড়াছড়িতে পাঠানোর পাশাপাশি খাগড়াছড়ির এখনকার এসপি নাইমুল হককে টুরিস্ট পুলিশে পাঠানো হয়েছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) আজিম উল আহসানকে ঝিনাইদহে, পুলিশ সদরদপ্তরের মনজুর রহমানকে মৌলভীবাজারে, ট্যুরিস্ট পুলিশের সৈকত শাহীনকে বান্দরবানে এসপি করে পাঠানো হয়েছে।

বান্দরবানের এসপি তারিকুল ইসলামকে নাটোরে বদলি করা হয়েছে , নাটোরের সাইফুর রহমানকে রাজশাহীতে, ডিএমপি’র উত্তম প্রসাদ পাঠককে ঠাকুরগাঁওয়ে, এসবির জিএম আবুল কালাম আজাদকে রাজবাড়িতে, ডিএমপির আবুল হাসনাত খানকে বাগেরহাটে, ডিএমপির মোহাম্মদ তারেক বিন রশিদকে লক্ষ্মীপুরে এসপি করে পাঠানো হয়েছে।

ঝিনাইদহের মোহাম্মদ আশিকুর রহমানকে এসবিতে, মৌলভীবাজারের মোহাম্মদ জাকারিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহীর এবিএম মাসুদ হোসেনকে ডিএমপিতে, ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সিআইডিতে, রাজবাড়ীর এম এম শাকিলুজ্জামানকে খুলনা মহানগর পুলিশে, জামালপুরের নাছির উদ্দিনকে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে, বাগেরহাটের কে এম আরিফুল হককে রাজশাহী মহানগর পুলিশে, লক্ষ্মীপুরের মাহফুজ্জামান আশরাফকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।

পিবিআই’র শেখ জাহিদুল ইসলামকে এসবিতে, পুলিশ অধিদপ্তরের মোছা. শামিমা আক্তারকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), পুলিশ স্টাফ কলেজের এসপি হিসাবে সদ্য পদোন্নতি প্রাপ্ত সরকার ওমর ফারুককে রাজশাহী মহানগরে এবং পুলিশ সদর দপ্তরের তাহিয়াত আহমেদ চৌধুরীকে সিলেট মহানগরে বদলি করা হয়েছে।

শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে জামালপুরের এসপি করে পাঠানো হয়েছে। তাকে ইতোপূর্বে নওগাঁয় বদলি করা হয়েছে। সেই বদলির আদেশ বাতিল করা হয়েছে সোমবারের প্রজ্ঞাপনে।

নওগাঁর পুলিশ সুপার রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশ সুপার হিসাবে ইতোপূর্বে বদলির আদেশও বাতিল করা হয়েছে। ফলে রাশিদুল নওগাঁতেই থাকছেন।

পুরনো খবর:

পুলিশের ১৬ ডিআইজির কর্মস্থল পরিবর্তন
৩৫ অতিরিক্ত ডিআইজির কর্মস্থল পরিবর্তন