১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

চার দিনের সফরে থাইল্যান্ডে গেলেন সেনাপ্রধান

এশিয়া অলিম্পিক কাউন্সিলের ৪২তম সাধারণ সভায় অংশ নেবেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

চার দিনের সফরে থাইল্যান্ডে গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 06:32 PM

Updated : 07 Jul 2023, 06:32 PM

এশিয়া অলিম্পিক কাউন্সিলের সভায় যোগ দিতে থাইল্যান্ডে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ওই সভায় অংশ নিতে শুক্রবার তিনি ঢাকা ছাড়েন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, থাইল্যান্ডের ব্যাংককে শনিবার এশিয়া অলিম্পিক কাউন্সিলের ৪২তম সাধারণ সভায় যোগ দেবেন সেনাপ্রধান। এশিয়ার বিভিন্ন দেশের ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরাও তাতে অংশ নেবেন।

সভায় অংশগ্রহণ ছাড়াও এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭ সাল) ভোট দেবেন জেনারেল শফিউদ্দিন আহমেদ। বিভিন্ন দেশের অতিথিদের সঙ্গে সাক্ষাতে ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ও করবেন।

সফর শেষে ১১ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।