২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

এলএনজি আমদানি: মার্চের পর ‘স্পট মার্কেট’ ছাড়তে চায় সরকার, বললেন অর্থ উপদেষ্টা

“আমরা বাধ্য হয়েছি প্রায় ৫৫টি কার্গো বাতিল করতে,” বলেন তিনি।

এলএনজি আমদানি: মার্চের পর ‘স্পট মার্কেট’ ছাড়তে চায় সরকার, বললেন অর্থ উপদেষ্টা

ঢাকার সিরডাপ মিলনায়তনে একটি গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 03:39 PM

Updated : 29 Nov 2026, 03:39 PM

তরলীকৃত প্রাকৃতি গ্যাস-এলএনজি আমদানির ক্ষেত্রে সরকার আগামী মার্চের পর স্পট মার্কেট থেকে সরে আসতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এলএনজির জন্য স্পট মার্কেটে কেন যেতে হয়েছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

রোববার ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের জ্বালানি সংকট: তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি নীতি-করণীয়’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, “পুরো ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক জগত যেহেতু এখন চ্যালেঞ্জ, সেই ক্ষেত্রে তো একটা ম্যাপ সামনে নিয়ে, এভাবে আপনার চুক্তিগুলো করা উচিত ছিল। যার কারণে আমরা বাধ্য হয়েছি প্রায় ৫৫টি কার্গো বাতিল করতে। এবং ৫৫টি কার্গো বাতিল হলে আপনারা বুঝতেই পারেন যে কী অবস্থাটা।”

অর্থ উপদেষ্টা বলেন, “তারপরেও আমরা আমদানির চেষ্টা করেছি এবং এর ফলে অবশ্যই স্পট মার্কেটের দিকে ঝুঁকতে হয়েছে।

“তারপর আমরা প্ল্যান করছি যে মার্চের পরে আর আমরা এই স্পট মার্কেটে যাব না।”

বিস্তারিত আসছে…