২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন আরাফাত

গত ১৭ জুলাই এই উপ নির্বাচনে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 06:29 PM

Updated : 26 Jul 2023, 06:29 PM

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয়ী মোহাম্মদ আলী আরাফাত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বুধবার জাতীয় সংসদের শপথ কক্ষে নতুন এ সংসদ সদস্যকে শপথ পাঠ করান ।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গত ১৭ জুলাই এই উপ নির্বাচনে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।

নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম) পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

আওয়ামী লীগের সংসদ সদস্য আকবর খান পাঠানের (চিত্রনায়ক ফারুক) মৃত্যুতে রাজধানীর ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান এলাকা নিয়ে গঠিত এ আসনটি শূন্য হয়েছিল।

পুরনো খবর:

ভোটের হার ১১.৫%: আরাফাত ২৮৮১৬, হিরো আলম ৫৬০৯