২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ সাহায্য চেয়ে হাসিনার ফোন, ভারতের জামায়াত-শঙ্কা

বিডিআর বিদ্রোহের সময় আন্তর্জাতিক সাহায্য চেয়েছিলেন প্রধানমন্ত্রী, অন্যদিকে ভারতের শঙ্কা ছিলো জামায়াতে ইসলামী এ পরিস্থিতির সুযোগ নিতে পারে- উইকিলিকসের বরাত দিয়ে বলছে ভারতের একটি দৈনিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 04:49 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের সময় আন্তর্জাতিক সাহায্য চেয়েছিলেন প্রধানমন্ত্রী, অন্যদিকে ভারতের শঙ্কা ছিলো জামায়াতে ইসলামী এ পরিস্থিতির সুযোগ নিতে পারে- উইকিলিকসের বরাত দিয়ে বলছে ভারতের একটি দৈনিক। ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দু বলেছে, নয়া দিল্লিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স স্টিভেন হোয়াইটের ওয়াশিংটনে পাঠানো এক তারবার্তায় এ কথা বলা হয়। স্টিভেন হোয়াইটের সঙ্গে সাক্ষাতে ভারতের পররাষ্ট্র সচিব শিব শংকর মেনন ভারতের কূটনৈতিক তৎপরতার কথা তুলে ধরার পাশাপাশি জানান, ভারত সরকার এই বিষয়ে লন্ডন, বেইজিং, টোকির সঙ্গে যোগযোগ রক্ষা করে চলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতা চলাকালে পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জীর সঙ্গে কথা বলে আন্তর্জাতিক স