২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে মহাত্মা গান্ধীর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দিল্লিতে মহাত্মা গান্ধীর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

দিল্লির রাজাঘাটে মঙ্গলবার সকালে ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোলাম মুজতবা ধ্রুব

দিল্লি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 12:17 PM

Updated : 06 Sep 2022, 02:48 PM

ভারতের রাজধানী দিল্লিতে মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে দিল্লির রাজাঘাটে ভারতের স্বাধীনতা আন্দোলনের এই মহান নেতার সমাধিসৌধ প্রাঙ্গনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মহাত্মা গান্ধীর সামাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা জানানর পর কিছুক্ষণ সেখানে তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন।

এর আগে সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। এ সময় বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত।

পরে সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায় শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হবে বলেই তিনি আশা করছেন।

দুপুরে হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই নেতার নেতৃত্বে হবে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক।

বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার পাশাপাশি দুই দেশের অনিষ্পন্ন বিষয়গুলো আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠক শেষে তাদের উপস্থিতিতেই কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। কর্মসূচি শেষে মোদীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন শেখ হাসিনা।

বিকালে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাত করবেন।

বুধবার সকালে ভারতের উন্নয়নমন্ত্রী কিষাণ রেড্ডি দেখা করবেন শেখ হাসিনার সঙ্গে। এরপর বাংলাদেশ-ভারত ব্যবসায়ী ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে তিনি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ’ প্রধান অনুষ্ঠানে যোগ দেবেন।