২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০১৫ সালে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যালে মামলা হওয়ার পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার মো. আ. খালেক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2023, 02:40 PM

Updated : 23 Mar 2023, 02:43 PM

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামি গ্রেপ্তার হয়েছেন।

বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তারের খবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশের সন্ত্রাসদমন ইউনিট।

মো. আ. খালেক তালুকদার (৭৩) নামে ওই ব্যক্তির বাড়ি নেত্রকোণার পূর্বধলার খারচাইল গ্রামে। ২০১৫ সালে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যালে মামলা হওয়ার পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ২৮ মার্চ ওই মামলার রায় ঘোষণা করে ট্রাইবুনাল। রায়ে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সাতটি অভিযোগ প্রমাণিত হওয়ায় পলাতক আরও চারজনের সঙ্গে খালেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়।