২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা’র মামলা রোববার পর্যন্ত মুলতবি

আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বিএনপি দলীয় সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বিএনপি দলীয় সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করেছে। এর আগে নতুন বিচারক জাহাঙ্গীর হোসেন যোগ দেওয়ার পর প্রথমদিন বৃহস্পতিবার আদালতের কার্যক্রম শুরু হলে সালাউদ্দিন কাদেরের কৌঁসুলি আহসানুল হক সময় চেয়ে আবেদন করেন। পরে ওই মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করে আদালত। এদিকে দ্বিতীয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে প্রসিকিউশনের প্রথম সাক্ষীর জেরা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রথম সাক্ষী শাহরিয়ার কবিরকে আবারো জেরা করবেন আসামি পক্ষের কৌঁসুলি মিজানুল ইসলাম। এদিন প্রথম ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও মজলিসে শুরা সদস্য দোওয়ার হোসাইন সাঈদীর প্রধান মামলা পরিচালাকারী মিজানুল ইসলাম প্রথম বারের মতো দ্বিতীয় ট্রাইব্যুনালে উপস্থিত হন। যুদ্ধাপরাধের বিচারের জন্য এবছর মার্চ মাসে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থাপিত হয়। বর্তমানে জামায়াতের দ্বিতীয় শীর্ষ নেতা মুজাহিদ ৭১’ এ নিজামীর উত্তরসূরি হিসেবে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তখন মুজাহিদ পাকিস্তানি সেনাদের সহযোগী আল বদর বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। আল শামস ও রাজাকারসহ এই বাহিনী ১৯৭১ সালে স্বাধীনতার সংগ্রাম বানচাল ও মুক্তিবাহিনীকে নির্মূল করার কাজে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এএল/২১২৮ ঘ.