২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ গঠনের বিষয়ে ৩ অক্টোবর সিদ্ধান্ত

যুদ্ধাপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সে সিদ্ধান্ত ৩ অক্টোবর জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাঈদীর যুদ্ধাপরাধ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সে সিদ্ধান্ত ৩ অক্টোবর জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশন ও সাঈদীর আইনজীদের বক্তব্য শোনার পর বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল মঙ্গলবার একথা জানায়। সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ সুনির্দিষ্ট নয় দাবি করে এর ভিত্তিতে অভিযোগ গঠন না করার পক্ষে শুনানিতে যুক্তি তুলে ধরেন জামায়াত নেতার আইনজীবীরা। অন্যদিকে এর বিরোধিতা করে পাল্টা যুক্তি দেখান ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদী উপস্থিতিতেই অভিযোগ গঠনের শুনানি চলে। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের মুখে থাকা সাঈদীকে গ্রেপ্তার করা হয় ২০১০ সালের ২৯ জুন। তিনিই প্রথম ব্যক্তি, যার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার মামলায় অভিযোগ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। সাবেক সংসদ সদস্য সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬া। এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএম/এমআই/১২৫০ ঘ.