২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১০ অগাস্ট

একাত্তরের যুদ্ধাপরাধের বিষয়ে জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ১০ অগাস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 05:19 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিষয়ে জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ১০ অগাস্ট। সাঈদীর উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বৃহস্পতিবার অভিযোগ আমলে নিয়ে এ দিন ঠিক করেছে। অভিযোগ গঠনের আগে সাঈদীর বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত নথিপত্র ১৭ জুলাইয়ের মধ্যে ট্রাইবুনালে জমা দিতে বলা হয়েছে প্রসিকিউশন বিভাগকে। এর আগে সাঈদীর পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল জামিন আবেদন নাকচ করেন। জামিন আবেদনের শুনানিতে তানভীর বলেন, অভিযুক্ত পালিয়ে যাবেন না। তিনি তার পাসপোর্ট জমা দিতে প্র