২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে অপরাধ ট্রাইবুনালের প্রতিনিধি দল

জয়পুরহাটে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মত বিনিময় করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের একটি প্রতিনিধি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 11:14 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

জয়পুরহাট, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মত বিনিময় করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের একটি প্রতিনিধি দল। ট্রাইবুনালের চার সদস্যের প্রতিনিধি দল রোববার সকাল ১১টায় স্থানীয় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে। প্রতিনিধি দল আগামী বুধবার পর্যন্ত এখানে অবস্থান করবে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- সাবেক আইজিপি এম সানাউল হক, সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন, জেড এম আলতাফুর রহমান ও পুলিশ পরিদর্শক আতাউর রহমান। মত বিনিময়ে জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম দুদু প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী জয়পুরহাটের আব্দুল আলীমকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গত ২৭ মার্চ গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সানাউল সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা বা ভয়-ভীতি প্রদর্শন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধি দল জেলার বিভিন্ন বধ্যভূমি, পাকবাহিনীর বাংকার, তৎতালীন শান্তি কমিটির কার্যালয় পরিদর্শনসহ মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন বলে জানান প্রতিনিধি দলের সদস্য সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন। আলীমের যুদ্ধাপরাধ তদন্তে করতে গত ৯ মার্চ জয়পুরহাটে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তিন সদস্য বিশিষ্ট তদন্ত দল। প্রতিনিধি দল সোমবার দিনাজপুরের হিলি যাওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৭০৯ ঘ.