পিরোজপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে আটক দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে মিছিল করার অভিযোগে পিরোজপুরে চার জামায়াত নেতাকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় জিয়ানগর উপজেলা বাজার থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন- জামায়াত ইসলামী জিয়ানগর উপজেলা কমিটির আমির আব্দুল হাই, সদস্য আবু হানিফ, কবির হোসেন ও স্থানীয় নেতা এনায়েত শিকদার।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জিয়ানগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে বিকাল সাড়ে ৩টার দিকে জামায়াতের উপজেলা কমিটির উদ্যোগে বাজারে ১৫-২০ জনের একটি মিছিল বের হয়। মিছিলটি দ্রুত শেষ করে জামায়াত নেতারা চলে যান।
পরে পুলিশ বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে তাদের গ্রেপ্তার করে, বলেন ওসি।
ওসি জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৪ ঘ.
bdnews24