ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুল আলীম ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা হত্যার নির্দেশ দেওয়া, রাজাকার সংগ্রহসহ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নির্যাতন করেছেন বলে অভিযোগ রয়েছে নির্যাতিত স্বজনদের।
আব্দুল আলীমসহ আটজনের বিরুদ্ধে ৭১-এর মানবতাবিরোধী অপরাধ তদন্ত করে ১৯৯৪ সালে একটি পুস্তিকা প্রকাশ করে ঘাতক দালাল নিমূর্ল কমিটি।
পুস্তিকায় ১৯৭১ সালে আব্দুল আলীমের কর্মকাণ্ড বিষয়ক তথ্যও রয়েছে। জয়পুরহাটের বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকারভিত্তিক তথ্য এবং মুক্তিযুদ্ধোত্তর সময়ে দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে সংগৃহীত তথ্য সংকলন করে নির্মূল কমিটি।
পুস্তিকাটির ভূমিকা লেখেন নিমূর্ল কমিটির আহ্বায়ক প্রয়াত শহীদজননী জাহানার ইমাম।
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী জয়পুরহাটের আব্দুল আলীমকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে রোববার রাত ৯টার কয়েক মিনিট আগে গ্রেপ্তার করে পুলিশ।
'আলীমের নির্দেশে বাবাকে তুলে নেওয়া হয়'
নিমূর্ল কমিটির তদন্ত কমিশন জয়পুরহাটের বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার নেয়।
কমিশনকে জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাসেমের ছেলে ডা. কাজী নজরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের ২৪ জুলাই রাতে জেলা শান্তি কমিটির চেয়ারম্যান আব্দুল আলীমের নির্দেশে তার বাবাকে নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় আল-বদর ও রাজাকাররা।
রাজাকাররা সারারাত কাসেমকে অত্যাচার করে পরদিন সকালে তাকে জেলা 'শান্তি কমিটির' কার্যালয়ে আলীমের কাছে নিয়ে যায় বলে জানান নজরুল।
"এরপর তাকে জয়পুরহাট পুলিশ স্টেশন এবং পরে খানজাহানপুরের কাছে পাকিস্তানি সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হয়।"
নজরুল বলেন, ২৬ জুলাই আলিমের নির্দেশে কাসেমকে হত্যা করা হয়।
আলীমের নির্দেশেই যে কাসেমকে হত্যা করা হয় তার সাক্ষী ওই এলাকার লোকজন। আব্দুল আলীমের বিভিন্ন ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন বোম্বো ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান মোল্লা শামসুল আলম।
ফজলু নামে আরেক মুক্তিযোদ্ধা হত্যা ঘটনার বর্ননা দিতে গিয়ে শামসুল বলেন, জয়পুরহাটের পার্শ্ববর্তী ঐতিহাসিক পাহাড়পুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ লড়াইয়ের সময় আক্কেলপুরের মুক্তিযোদ্ধা ফজলু আহত অবস্থায় ধরা পড়েন। এসময় আরো দুই মুক্তিযোদ্ধাকেও আটক করে পাকিস্তানী বাহিনী। ফজলুসহ আটক দুই মুক্তিযোদ্ধাকে শহরের সি ও কলোনি হল রুমে নিয়ে যাওয়া হয়।
এ সময় আব্দুল আলীম সেখানে কয়েকজন সঙ্গীসহ দাঁড়ানো ছিলেন- এ কথা জানিয়ে শামসুল বলেন, ফজলুকে দেখেই আব্দুল আলীম সঙ্গে থাকা রাজাকারদের বলেন, ফজলুর বাবা আমার বন্ধু মানুষ। তাকে অনেকদিন বলেছি ছেলেকে 'জয় বাংলার পথ' থেকে সরান। কিন্তু তিনি তা করেননি।... এখন তাকে 'জয় বাংলার পথে' থাকার জন্য চরম শাস্তি দেওয়া হবে, এবং সেই শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।
শাসমুল বলেন, এরপর ফজলু ও আরো দুই মুক্তিযোদ্ধাকে আলীমের বাসায় নিয়ে নির্মম নির্যাতন করার পর খানজাহানপুর মাঠে তাদের হত্যা করা হয়।
'আলীমের বাড়ি ছিলো রাজাকার রিক্রুট ক্যাম্প'
মোল্লা শামসুল ইসলাম বলেন, আলীমের বাড়িটি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের 'টর্চার সেল' ও 'রাজাকার রিক্রুট ক্যাম্প' হিসেবে ব্যবহৃত হতো।
"আলীমের একটি বড়ো কাজ ছিলো রাজাকার সংগ্রহ করা।"
রাজাকাররা ১৯৭১ সালের এপ্রিল মাসে গাড়োয়াল স
bdnews24