২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আলীম কার্যত গৃহবন্দি

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আব্দুল আলীম জয়পুরহাটে নিজের বাড়িতে কার্যত গৃহবন্দি রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 06:23 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

জয়পুরহাট, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আব্দুল আলীম জয়পুরহাটে নিজের বাড়িতে কার্যত গৃহবন্দি রয়েছেন। ২০১০ সালের ২৯ মার্চ থেকে তাকে পুলিশ ২৪ ঘণ্টার নজরদারিতে রেখেছে। সাংবাদিকসহ অন্য কাউকেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে ওই বছরের ২৫ মার্চই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে রোববার আলীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন জিয়াউর রহমান সরকারের এ মন্ত্রী। মুক্তিযুদ্ধ চলাকালীন পাকবাহিনীকে সহযোগিতা এবং নিরীহ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে তৎকালীন মুসলিম লীগ নেতা আলীমের বিরুদ্ধে। আলীমের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গত ৯ মার্চ জয়পুরহাটে আসেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ৩ সদস্যের তদন্ত দল। তারা জয়পুরহাট সদর উপজেলার কড়ই কাদিপুর বধ্যভূমি এবং পাশের এলাকা, জয়পুরহাট শহরে টর্চার সেল হিসাবে পরিচিত শান্তি কমিটি কার্যালয় (বর্তমানে শহনলাল বাজলার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবন), জয়পুরহাট সরকারি কলেজ, পাগলা দেওয়ান বধ্যভূমি, আক্কেলপুর উপজেলার রেলগেট এলাকায় রাজাকারদের টর্চার সেল (তৎকালিন দূর্গার গদি ঘর), বেলার মাঠ ও আমুট্ট গণকবর পরিদর্শন করেন। তদন্ত দলের সদস্যরা ১১ মার্চ রাতে সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে জানান, যুদ্ধাপরাধে আলীমের সংশি