টাঙ্গাইল, মার্চ ১২ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল কাজ শুরু করেছে।
শনিবার তদন্ত দল উপজেলার গোড়াই জয়েরপাড়া বাজার বধ্যভূমি, কুমুদিনী সাহাপাড়া ও গোড়ান সাটিয়াচড়ায় গণকবর পরিদর্শন করেন।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল হান্নান খানের নেতৃত্বে তদন্ত দলে ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মতিউর রহমান ও পরিদর্শক শ্যামল চৌধুরী।
পরিদর্শনকালে তারা একাত্তরে সংঘটিত হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ করেন।
পাকসেনাদের হাত থেকে বেঁচে যাওয়া কয়েকজন নির্যাতিতার পরিবার, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গেও তারা কথা বলেন।
এ সময় কুমুদিনী ট্রাষ্টের পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি মুক্তিযুদ্ধের সময় সাহাপাড়ায় পাক বাহিনীর হত্যাযজ্ঞোর বিবরণ দেন।
পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকরাও তদের সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/ডিডি/২২২২ ঘ.
bdnews24