ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহাম্মদ নাসিম বলেছেন, যত প্রতিকুলতা থাকুক না কেন এই সরকারের আমলেই বিচার প্রক্রিয়া শেষ হবে।
বর্তমান তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য বর্তমান সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, এ কারণে এ সরকারের আমলে বিচার শেষ হবে বলেছেন নাসিম।
বুধবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি'র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে 'যুদ্ধাপরাধীদের বিচার ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক' এক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
"গণতান্ত্রিক সরকার হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অনেক জবাবদিহিতা রয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে করার লক্ষ্যে সুষ্ঠু তদন্ত ও সাক্ষী যোগাড় করে বিচার কার্য পরিচালনা শুরু করতে সরকারকে সময় নিতে হচ্ছে।
সেমিনারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান কে এম শফিউল্লাহর পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।
এতে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীর, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৪৭ ঘ.
bdnews24