২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ তদন্ত দল রাজশাহীতে

একাত্তরের রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের স্থানগুলো পরিদর্শন করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 05:26 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

রাজশাহী, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের স্থানগুলো পরিদর্শন করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। শুক্রবার রাতে একজন অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমানের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত রাজশাহীতে পৌঁছে। দলের অন্য সদস্য হলেন পুলিশ পরিদর্শক শ্যামল চৌধুরী। তারা দুজন শনিবার সকালে মোহনপুর উপজেলায় গেছেন বলে রাজশাহীর পুলিশ সুপার এসএম রোকন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। দুই তদন্ত কর্মকর্তার চারঘাট যাওয়ারও কথা রয়েছে। এছাড়া তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও যাবেন। পুলিশ সুপার বলেন, মুক্তিযুদ্ধকালীন রাজশাহীতে যেখানে যেখানে মানবতাবিরাধী অপরাধ সংঘটিত হয়েছে এবং যে সব এলাকায় যুদ্ধাপরাধের অভিযোগে মামলা হয়েছে তদন্ত দল সেখানে গিয়ে অভিযোগ তদন্ত করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২৫ ঘ.