২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: সাতক্ষীরায় রায় ২ মার্চ

বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতক্ষীরা ৪১ বিজিবি ব্যাটালিয়নের অভিযুক্তদের বিচারের রায় দেওয়া হবে আগামী ২ মার্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতক্ষীরা ৪১ বিজিবি ব্যাটালিয়নের অভিযুক্তদের বিচারের রায় দেওয়া হবে আগামী ২ মার্চ। বুধবার এই মামলায় দুজনের সাফাই সাক্ষ নেওয়া হয়। এর আগে তিনদিনে ৮৫ সাক্ষীর মধ্যে ৪৯ জনের জবানবন্দি নেওয়া হয়। এছাড়া জামালপুর, কুড়িগ্রাম ও খাগড়াছড়ির তিনটি ব্যাটালিয়নের অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষগ্রহণ চলছে। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। এই বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের একদল জওয়ান। ইতোমধ্যে বিদ্রোহের কয়েকটি মামলার রায় হয়েছে। বিদ্রোহের জেরে স