২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারে দ্রুততা চায় ছাত্র সংগ্রাম পরিষদ

যুদ্ধপরাধীদের বিচার দ্রুত করা, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবি জানিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 11:10 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধপরাধীদের বিচার দ্রুত করা, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবি জানিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তাদের অন্য দাবিটি হলো, যুদ্ধপরাীদের বিচার বানচালে হত্যা-নৈরাজ্যেকারীদের গ্রেপ্তার ও বিচার করা। এই দাবিতে বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সোহরাওয়ার্দী ঊদ্যানের শিখা চিরন্তন অভিমুখে মিছিলের কর্মসূচিও ঘোষণা করেছে ছাত্র সংগ্রাম পরিষদ। এই জোটের সংগঠনগুলো হলো- বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, জাসদ ছাত্রলীগ, ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্র ঐক্য, ছাত্র সমিতি ও জাতীয় ছাত্র ফোরাম। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, “যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে দেশের ভেতর একটি অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত, তারা নব্য রাজাকার।” যুদ্ধাপরাধীদের আশ্রয় ও মদদদাতা এই নব্য রাজাকারদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করতে প্রয়োজনে জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ দেন তিনি। সংবাদ সম্মেলনে সাতটি সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১০ ঘ.