২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের তদন্ত দল ফরিদপুরে

মানবতাবিরোধী অপরাধের তদন্ত করতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের তদন্ত দল ফরিদপুরে নগরকান্দায় এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ফরিদপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের তদন্ত করতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের তদন্ত দল ফরিদপুরে নগরকান্দায় এসেছে। তিন সদস্যের তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান। এই দলের অপর দুই সদস্য হচ্ছেন পুলিশের পরিদর্শক নূর হোসেন এবং শাজাহান কবির। তারা বৃহস্পতিবার বিকালে নগরকান্দায় আসেন। মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারাদেশে মানবতাবিরোধী অপরাধের তদন্ত হচ্ছে। তারই ধারাবাহিকতায় তদন্ত দল নগরকান্দায় এসেছে।" তিনি জানান, সংশ্লিষ্টদের সাথে কথা বলা শুরু করেছে তদন্ত দল। তদন্ত শেষে হতে ২-১ দিন লাগতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯২১ ঘ.