২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ বিচার: জামায়াত নেতাদের রিটের শুনানি মুলতবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারে গঠিত ট্রাইবুনালের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর কারাবন্দি শীর্ষ চার নেতার রিটের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারে গঠিত ট্রাইবুনালের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর কারাবন্দি শীর্ষ চার নেতার রিটের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছে আদালত। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শরিফউদ্দিন চাকলাদার ও বিচারপতি ফজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বেঞ্চে পৃথকভাবে রিট আবেদন চারটি দায়ের করেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল−া। চার নেতার পক্ষে ব্যারিস্টার ইমরান সিদ্দিক বুধবার আবেদনগুলো দায়ের করেন। এরপর আদালত শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে। ১৯৭১ সালে স