খুলনা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যা ও লুটের অভিযোগে ২৮ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে খুলনার একটি আদালতে।
মঙ্গলবার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম বেগম রোজিনা আক্তারের আদালতে মামলাটি করেন দাকোপ উপজেলার তিলডাঙ্গা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র নাথ বাছাড়ের ছেলে অর্ধেন্দু কুমার বাছাড়।
হাকিম মামলাটি আমলে নিয়ে দাকোপ থানার ওসিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আসামিরা হলেন- তিলডাঙ্গা গ্রামের আতিয়ার রহমান মোল্লা (৬৫), ইসহাক শেখ (৬২), নাজিম বয়াতি (৬৫), গফুর শেখ (৬৫), শাজাহান সরদার (৬০), মুজিবর ফকির (৬০), মকবুল গাজী (৬৫), কাওসার শেখ (৫৭), খালেক শেখ (৬২), করম হালদার (৬২), হোসেন আলী শেখ (৬১), রশিদ শেখ (৬২), জহর আলী ফকির (৬০), শহরত আলী (৬৫), ময়েন উদ্দিন বয়াতি (৬৫), কুদ্দুস সরদার (৬৫), মইন উদ্দিন বয়াতি (৬২), তৈয়বুর শেখ (৬২), মোক্তার মোড়ল (৬৫), আব্দুল জলিল মোল্লা (৬৫), রিয়াজ উদ্দিন মোল্লা (৬৫), হাসান সরদার (৬৬), রউফ শেখ (৬৭), এমদাদুল হক ফকির (৬৪), হাসেম আলী ফকির (৬৩), রশিদ শেখ (৬৫), মইন উদ্দিন শেখ (৬৩) ও মতি শেখ (৬৫)।
মামলার নথি থকে জানা যায়, ১৯৭১ সালের ২৮ জুলাই চালনা বাজার থেকে বাড়ি ফেরার পথে ভদ্রা নদীর খেয়াঘাট থেকে ধীরেন্দ্র নাথ বাছাড়কে আসামিরা ধরে নিয়ে যায়। পরে দাকোপ রাজাকার ক্যাম্পে নিয়ে রাজাকার কমান্ডার আতিয়ার রহমান মোল্লার নেতৃত্বে নির্যাতন চালিয়ে গুলি করে হত্যা করা হয়। এরপর থারা ধীরেন্দ্র নাথের বাড়িতে লুটপাট ও অগ্নি সংযোগ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯০০ ঘ.
bdnews24