২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইবুনাল দল রাউজান যাচ্ছে শুক্রবার

শুক্রবার সকালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায় যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের একটি দল। দলটি বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 05:08 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার সকালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায় যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের একটি দল। দলটি বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে পৌঁছেছে। চট্টগ্রাম সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী চট্টগ্রামের নাগরিকদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে ট্রাইবুনাল তদন্ত কাজ শুরু করেছে বলে জানান আইনজীবী জিয়াদ আল মালুম। '৭১-এর মানবতাবিরোধী অপরাধ তদন্তে প্রধান আইনজীবীর নেতৃত্বে ট্রাইবুনালের সাত সদস্যের দলটি চট্টগ্রাম পৌঁছেছে বৃহস্পতিবার রাত সোয়া ৯টায়। দলে রয়েছেন প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু, আইনজীবী জিয়াদ আল মালুম, মোখলেসুর রহমান বাদল, এডিশনাল এসপি মতিউর রহমান, এএসপি নুরুল ইসলাম, ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক খান ও ইদ্রিস আলী। ট্রাইবুনালের সদস্যরা শুক্রবার সকাল ৮টায় রাউজানের উদ্দেশে সার্কিট হাউজ ছেড়ে যাওয়ার কথা। সরকারের একাধিক মন্ত্রী বিভিন্ন সময়ে বলেছেন, ৭১ এ মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে কাঠগড়ায় দাড়াতে হবে। '৭১-এর মানবতাবিরোধী অপরাধ তদন্তে গত ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারক প্যানেল, আইনজীবী প্যানেল ও তদন্ত কর্মকর্তাদের নাম ঘোষণা করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/পিডি/২২৫৮ ঘ.