২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে খুনের ঘটনায় সিলেটে মামলা

একাত্তরে হত্যা ও নারী নির্যাতন চালানোর ঘটনায় দুইজনের বিরুদ্ধে সিলেটে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 02:17 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

সিলেট, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে হত্যা ও নারী নির্যাতন চালানোর ঘটনায় দুইজনের বিরুদ্ধে সিলেটে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সিলেটের বিচারিক বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেন বিয়ানীবাজার উপজেলার মো. রফিক গাজী। আসামিরা হলেন, বিয়ানীবাজারের পাড়িয়াবহর গ্রামের আবদুল মছব্বির খান ও তৈয়বুর রহমান খান। মামলায় অজ্ঞাত পরিচয়ের আরো আটজনকে আসামি করা হয়েছে। বাদি আইনজীবী আলী হায়দার সাংবাদিকদের বলেন, আদালত অভিযোগ গ্রহণ করেছেন। মামলায় বাদি অভিযোগ করেন, একাত্তরে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেওয়ায় পাক বাহিনীর সদস্যদের নিয়ে মছব্বির ও তৈয়বুর জলঢুপ থানাবাজারের মুদি দোকান পুড়িয়ে দেয়। এ সময় তারা পাড়িয়াবহর গ্রামের নিশিকান্ত ভট্টাচার্যের বাড়ির পাহারাদারদের হত্যা করে এবং একই গ্রামের লড়াই নমশূদ্রের স্ত্রী ও মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/২০১৫ ঘ.