ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আটক শীর্ষ নেতাদের আইনজীবী ফখরুল ইসলামকে 'বিকৃত মস্তিষ্কের' বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী। তার মতে ফখরুল বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, "মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামী নেতাদের পক্ষের আইনজীবী আদালত এবং গণমাধ্যমের কাছে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়। এটা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার অপচেষ্টা। বিকৃত মস্তিষ্কের একজন মানুষের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।"
'৭১-এ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক শীর্ষ জামায়াত নেতাদের আইনজীবী ব্যারিস্টার ফখরুল বুধবার বলেন, "'৭১-এ মুক্তিযুদ্ধ হয়নি। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। বাংলাদেশের সঙ্গে নয়।"
আইনমন্ত্রী বলেন, "বাংলাদেশের কোনো নাগরিকের এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখা উচিত নয়। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমন মন্তব্য করতে পারে না।"
স্বাধীনতার ঘোষণার কথা উল্লেখ করে শফিক আহমেদ বলেন, "এতে স্পষ্ট উল্লেখ রয়েছে, বাংলাদেশের মাটিতে যদি একজনও পাকিস্তানি সেনা থাকে জীবন শেষ না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।"
স্বাধীনতার ৩৯ বছর পর সরকার মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নিয়েছে। এ সময় একটি গোষ্ঠী এ ধরনের বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেন শফিক আহমেদ।
ব্যারিস্টার ফখরুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না
bdnews24