হবিগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামের গণহত্যা দিবস ১৮ সেপ্টেম্বর।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা হিন্দু অধ্যুষিত কৃষ্ণপুর গ্রামের ১২৭ জনকে হত্যা করে। জ্বালিয়ে দেয় হিন্দুদের সব ঘর-বাড়ি।
১২৭ জন নারী ও পুরুষকে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়।
এছাড়া আশপাশের এলাকায় হামলা চালিয়ে আরো শতাধিক লোককে হত্যা করে তারা।
ব্রাশ ফায়ারে গুলিবিদ্ধ হয়েও বেঁচে যান তিনজন। পঙ্গুত্ব বরণ করে তারা এখন মানবেতর জীবন-যাপন করছেন।
গ্রামের অনেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স
bdnews24