ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত কক্ষে সংস্কার কাজ চলায় মঙ্গলবার নির্ধারিত দিনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে না।
একই কারণে ওইদিন পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত এই আদালত বসবে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহিনুল ইসলাম।
তবে সাঈদীকে কবে হাজির করা হবে মঙ্গলবার সে বিষয়ে আদালত দিন ধার্য করবে বলে জানান তিনি।
গত ১০ অগাস্ট আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীকে ২৪ অগাস্ট আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। অসুস্থ থাকায় সেদিন সাঈদীকে পুলিশ হাজির করতে পারেনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ অগাস্ট সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন উধর্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত কক্ষের সংস্কার কাজ চলছে জানিয়ে একটি চিঠি আমাদের কাছে এসেছে। সেজন্য হাজিরার নির্ধারিত তারিখ থাকলেও সাঈদীকে মঙ্গলবার ট্রাইব্যুনালে নেওয়া হবে না। তবে তার কাস্টডি ওয়ারেন্ট আদালতে পাঠানো হবে।''
যুদ্ধাপরাধের অপর এক মামলায় এর আগে গত ২ অগাস্ট জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্ল
bdnews24