পিরোজপুর, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা যুদ্ধাপরাধ মামলার মাঠ পর্যায়ের তদন্ত কাজ শেষ হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় সাঈদীর বিরুদ্ধে পিরোজপুরে হত্যা, লুন্ঠন ও অগ্নিকাণ্ডের অভিযোগের তদন্ত চলছে।
তিন সদস্যের একটি তদন্ত দল বৃহস্পতিবার সকালে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষীদের জবানবন্দি নেন।
আগের দিন তারা সদর উপজেলার বাদুরা গ্রামে তদন্ত কাজ করেন।
গত বছরের ১২ অগাস্ট বাদুরা গ্রামের মানিক পশারি পিরোজপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে সাঈদীর বিরুদ্ধে একটি মামলা করেন।
ওই বছরের ৩১ অগাস্ট একই আদালতে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন জিয়ানগর উপজেলার টেংরাখালী গ্রামের মাহবুবুল আলম।
এসব মামলায় গণতহত্যা, সংখ্যালঘু স
bdnews24