২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে গণমিছিল হয়নি: গয়েশ্বর

গণমিছিল সম্পর্কে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভিযোগ খণ্ডন করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে নয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোসহ ১৩ দফা দাবিতে গণমিছিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 09:45 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিল সম্পর্কে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভিযোগ খণ্ডন করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে নয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোসহ ১৩ দফা দাবিতে গণমিছিল হয়েছে। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় এ বিষয়ে তিনি আরো বলেন, "আমাদের ১৩ দফা দাবিতে কোথাও যুদ্ধাপরাধীর বিচার বিষয় ছিলো না। এভাবে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে লাভ হবে না।" সোমবার রাজধানীর পল্টন ময়দান থেকে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গণমিছিল হয়। এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুুব-উল- আলম হানিফ সোমবার বিকালে এক অনুষ্ঠানে বলেন, "বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গণমিছিল, হরতালের নামে দেশকে অস্থিতিশীল করতে চান। এর একটাই উদ্দেশ্য- যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা।" স্বদেশ জাগরন পরিষদ নামে একটি সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে 'মানবাধিকার হরণ, '৭২ এর সংবিধানে ফিরে গণতন্ত্র হরণ ও বাকশালের ন্যায় একক কর্তৃত্বমূলক সরকার ব্যবস্থা' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন গয়েশ্বর। তিনি আরো বলেন, "সরকারের আইনমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে এসেই বলেছিলেন