২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারে কেউ বাধা দিতে পারবে না: আশরাফ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারে কেউ বাধা দিতে পারবে না। বাংলার মাটিতে এ বিচার হবেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 05:01 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারে কেউ বাধা দিতে পারবে না। বাংলার মাটিতে এ বিচার হবেই। মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ পাদদেশে স্বেচ্ছাসেবক লীগের ষোড়শ প্রতিষ্ঠা বার্ষিকীর এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হচ্ছে।" স্থানীয় সরকার মন্ত্রী আশরাফ বলেন, "এ বিচার চলবেই। কোনো শক্তি এ বিচারকে বাধা দিতে পারবে না। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে।" তিনি অভিযোগ করেন, জামায়াতকে সাহস যোগাচ্ছে বিএনপি এবং খালেদা জিয়া। যেভাবে তারা বঙ্গবন্ধু হত্যকারীদের রক্ষা করেছিল। জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে স