গোপালগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা যুদ্ধের সময় গোপালগঞ্জে হত্যা, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগে জামায়াতে ইসলামীর দুই কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
কোটালীপাড়া উপজেলার ডহর পাড় গ্রামের মৃত ইমান উদ্দিন শেখের ছেলে মো. সাকায়েত শেখ গোপালগঞ্জের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।
আসামীরা হলেন-মোস্তফা কারিকর (৬৫) ও তার ভাই আব্দুল মান্নান কারিকর (৬০)। তাদের বাড়ি পিনজুড়ি গ্রামে।
মামলার বিবরণে বলা হয়, ১৯৭১ সালের ২২ সেপ্টেম্বর আনুমানিক সকাল ১০ থেকে ২টা পর্যন্ত মোস্তফা কারিকর ও আ. মান্নান কারিকরসহ শতাধিক লোক মদনপাড়া গ্রামের উমাকান্ত চৌধুরীকে গুলি করে হত্যা করে।
এছাড়া বাদির পৈতৃক বাড়ির দুটি বসতঘরসহ আশপাশের ঘরবাড়ি ও দোকানে অগ্নিসংযোগ এবং লুটপাট করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৬০০ ঘ.
bdnews24