২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক বাধা নেই'

যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মহলের কোনো বাধা নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 02:19 PM

Updated : 25 Aug 2022, 11:15 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মহলের কোনো বাধা নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ এন্টারপ্রাইজেস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ আয়োজিত 'যুদ্ধাপরাধীদের বিচার : সমকালীন প্রেক্ষাপট' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মহলের কোনো বাধা নেই। তবে আইনের ফাঁক গলে অপরাধীরা যাতে বেরিয়ে না যায় এবং নিরপরাধীরা ক্ষতিগ্রস্ত না হয় সেবিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় লিখিত বক্তব্য পড়েন পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. আলী চৌধুরী মানিক। সভায় বিশেষ অতিথি ছিলেন বিচারপতি গোলাম রব্বানী। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, সাংসদ আসমা জেরিন ঝুমুর, ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০১৯ ঘ.