ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের পুনর্বাসনকারীদেরও বিচার করা হবে।
তার ভাষায়, জিয়াউর রহমান এবং বিএনপি এ দেশে একাত্তরের ঘাতকদের পুনর্বাসন করেছে।
প্রতিমন্ত্রী বলেছেন, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপি এবং জামায়াতে ইসলামী 'হুমকি-ধমকি'র জবাব রাজনৈতিক ও সামাজিকভাবে দেওয়া হবে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বঙ্গবন্ধু অ্যাকাডেমি আয়োজিত 'যুদ্ধাপরাধী ও তাদের পুনর্বাসনকারীদের বিচার' শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন টুকু।
তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি তাদের যারা নানাভাবে পুনর্বাসিত করেছেন, তাদেরও বিচারের মুখোমুখি করা হবে।"
"জিয়াউর রহমান এবং বিএনপি এ দেশে একাত্তরের ঘাতকদের পুনর্বাসন করেছেন। এ জন্য জামাতের সঙ্গে মিলে বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে হুমকি-ধমকি দিচ্ছে।"
সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী, রাজাকার আর আল বদরদের এ দেশে পুনর্বাসিত করেছে। তার প্রত্যক্ষ মদদে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর একাত্তরের ঘাতকদের মাধ্যমে বাংলাদেশকে একটি সা
bdnews24