ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মতে, সংগঠনটির তথ্যের ভিত্তিতে '৭১-এর ২০ শীর্ষ মানবতাবিরোধী অপরাধীকে এ মুহূর্তে গ্রেপ্তার করা সম্ভব।
'৭১-এর মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ তদন্ত সংস্থাকে অপরাধীদের নতুন তালিকা দিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের একথা বলেন কমিটির আহ্বায়ক ডা. এম এ হাসান।
তবে শীর্ষ অপরাধীদের কারো নাম বা তাদের কেউ কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেবিষয়ে কিছু বলেননি হাসান।
পুরানো হাইকোর্ট ভবনে তদন্ত সংস্থার কার্যালয়ে নতুন এই সংক্ষিপ্ত তালিকা হস্তান্তর করে কমিটি।
'৭১-এ অপরাধে জড়িতদের অনেকেই পালিয়ে যাচ্ছে
bdnews24