ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করার অভিযোগ এনে সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, তারও বিচার হবে।
আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কোন নেতা এই প্রথম প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের শীর্ষনেতার বিরুদ্ধে এ অভিযোগ করলেন।
মুজিবনগর সরকার দিবস উপলক্ষে শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য।
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা বলেন, "যুদ্ধকালীন খালেদা জিয়া সেনা তত্ত্বাবধানে থেকে তাদের সহযোগিতা করেছেন
bdnews24