২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ প্রমাণ করা যাবে না: নিজামী

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করলেও জামায়াতে ইসলামীর কোনো নেতার বিরুদ্ধে একাত্তরে মানবতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যাবে না বলে দাবি করেছেন দলটির আমির মতিউর রহমান নিজামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 02:09 PM

Updated : 24 Aug 2022, 08:31 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করলেও জামায়াতে ইসলামীর কোনো নেতার বিরুদ্ধে একাত্তরে মানবতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যাবে না বলে দাবি করেছেন দলটির আমির মতিউর রহমান নিজামী। যে আইনের আওতায় একাত্তরের অপরাধের বিচারে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সে আইনকেও কালো আইন বলে আখ্যায়িত করেছেন তিনি। একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধ তদন্তে গত মার্চ মাসে ট্রাইব্যুনাল গঠন করে সরকার। তদন্ত সংস্থা ইতিমধ্যে কাজ শুরু করেছে। ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের যে তালিকা দিয়েছে তাতে জামায়াতের আমির নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার নাম রয়েছে। শুক্রবার জামায়াতের জেলা আমির সস্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নিজামী বলেন, "মানবতাবিরোধী কোনো অপরাধের সঙ্গে জামায়াতের নেতাদের সংশ্লিষ্টতা ছিলো না। আজ জামায়াত নেতাদের বিরুদ্ধে যে অপরাধের কথা বলা হচ্ছে, তা কেউ প্রমাণ করতে পারবে না।" একাত্তরে দলের অবস্থানের ব্যাখ্যা জামায়াত আমির দেন এভাবে- "একাত্তরে জামায়াত আন্তরিকভাবে পাকিস্তানকে এক রাখার চেষ্টা করেছিলো, কিন্তু ওই চেষ্টা বাস্তবভিত্তিক ছিলো না। আমরা (জামায়াত) আমাদের ভূমিকা লুকানোর চেষ্টা করিনি। পাকিস্তান রাষ্ট্রকাঠামোর মধ্যে থেকে সমস্যা সমাধানের পক্ষে আমাদের অবস্থান ছিলো।" "তবে স্বাধীনতার পর বাংলাদেশের বাস্তবতাকে মেনে নিয়ে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে আমরা রাজনৈতিক ময়দানে কাজ করে যাচ্ছি", বলেন নিজামী। যুদ্ধাপরাধ বিচারে প্রণীত আইনের সমালোচনা করে তিনি বলেন, "৭৩ সালে যে ইন্টারন্যাশাল ওয়ার ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট করা হয়েছিলো, তা ইতিহাসের জঘন্যতম কালো আইন।" মুক্তিযুদ্ধের পর যুদ্ধাপরাধের অভিযোগে যেসব মামলা হয় তাতেও জামায়াতের কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন নিজামী। তিনি বলেন, "হিন্দু স