২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নিয়োগ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য গঠিত আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার হিসেবে মো. শাহিনুর ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 12:02 PM

Updated : 24 Aug 2022, 08:25 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য গঠিত আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার হিসেবে মো. শাহিনুর ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল-৩ এর সদস্য (জেলা জজ) মো. শাহিনুর ইসলামকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদে এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক (যুগ্ম-জেলা জজ) মো. সেলিম মিয়াকে ডেপুটি-রেজিস্ট্রার পদে সংযুক্ত করা হয়েছে। গত ২৫ মার্চ মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল এবং ট্রাইব্যুনাল গঠন করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমইউএস/জিএনএ/১৭৫৭ ঘ.