২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও বিদ্রোহের রায় বিকালে

ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের মামলায় অভিযুক্ত ৫১ বিডিআর জওয়ানের বিরুদ্ধে সোমবার বিকালে রায় ঘোষণা করা হবে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 05:56 AM

Updated : 24 Aug 2022, 08:25 PM

ঠাকুরগাঁও, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের মামলায় অভিযুক্ত ৫১ বিডিআর জওয়ানের বিরুদ্ধে সোমবার বিকালে রায় ঘোষণা করা হবে। বিশেষ আদালতের বিচারক প্যানেলের প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম রায় দেবেন। রোববার দুপুরে আসামিদের বক্তব্য ও প্রসিকিউটরের যুক্তিতর্ক শেষে তিনি জানান, সোমবার বিকাল ৩টায় রায় দেওয়া হবে। বিডিআর বিদ্রোহের মামলায় দ্বিতীয় রায় হতে যাচ্ছে এটি। এর আগে গত ৭ এপ্রিল পঞ্চগড়ে বিদ্রোহের প্রথম রায় হয়। রায়ে ২৯ আসামির সবার সাজা হয়। সর্বোচ্চ সাত বছর সাজা হয় ১৩ জনের। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ ও পরিণতিতে হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হয়। এসময় দেশের কয়েকটি স্থানের মতো ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়ন সদরদপ্তরের কয়েকজন সদস্য বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে। গত বছরের নভেম্বরে বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে সরকার। এসব আদালতে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার চলছে। বিদ্রোহের বিচার হচ্ছে বিডিআর আইন এবং হত্যা, ধর্ষণসহ অন্য ফৌজদারী অপরাধের বিচার হবে প্রচলিত আইনে। বিডিআর বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড। রোববার বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম নেতৃত্বাধীন আদালতে সব আসামির উপস্থিতিতে যুক্তিতর্ক শুনানি হয়। বিচারক প্যানেলের অন্য দুই সদস্য হলেন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান ও মেজর দিদার আল লতিফ। এ মামলায় মোট ৩৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। ৫১ সদস্যের বিরুদ্ধে গত বৃহস্পতিবার অভিযোগ গঠন হয়। এদের মধ্যে ৪৪ জন দোষ স্বীকার করেন। গত ৩ ফেব্র"য়ারি ঠাকুরগাঁওয়ে বিচার কাজ শুরু হয়। ৫ ফেব্র"য়ারি ৫১ জন আসামিকে নিজেদের নির্দোষ প্রমাণের জন্য ৬২ দিনের সময় দিয়ে ৮ এপ্রিল পর্যন্ত আদালত মুলতবি করা হয়। দোষ স্বীকার করা ৪৪ আসামি হচ্ছেন- হাবিলদার রেজাউল করিম, হাবিলদার আব্দুল হক, ল্যান্স নায়েক সেলিম মিয়া, সিপাহী আরিফুর রহমান, সুবেদার মেজর খন্দকার মোঃ মহসীন, ল্যান্স নায়েক সহকারি আনোয়ার হোসেন, সিপাহী রেজাউল করিম, সিপাহী মোঃ আরশাদ, সিপাহী জহিরুল ইসলাম, সিপাহী মিরাজ আলী, সিপাহী জাকির হোসেন, সিপাহী আলী আকবর, নায়েব সুবেদার সাইফুল ইসলাম, নায়েব সুবেদার সহকারী ফজলুর রহমান ভূঁইয়া, হাবিলদার জালালউদ্দিন, হাবিলদার গোলাম মোস্তফা, ল্যান্স নায়েক আবুল বাশার, সিপাহী একাবুর আলী, সিপাহী জসিমউদ্দিন, সিপাহী পাপ্পু মন্ডল, সিপাহী মঞ্জুরুল হাশিম, সিপাহী আখতারুজ্জামান, সিপাহী আব্দুল্লাহ আল মামুন, সিপাহী রাজু আহমেদ, সিপাহী মাসুম বিল্লাহ, সিপাহী রুহুল আমীন, সিপাহী হালিম রানা, সিপাহী সেলিম রেজা, সিপাহী আমজাদ হোসেন, সিপাহী ইবনে মাসুদ রানা, সিপাহী জিয়াউর রহমান, সিপাহী সবুর উদ্দিন, সিপাহী জিল্লুর রহমান, সিপাহী সহকারী নাজমুল হুদা, সিপাহী সহকারী সাইফুল ইসলাম, সিপাহী হানিফ উদ্দিন, সিপাহী রবিউল ইসলাম, সিপাহী মোকসেদুল হক, সিপাহী বাবুল আক্তার, সিপাহী শাহীন মাহমুদ, সিপাহী মোঃ ইলিয়াস, সিপাহী আবু হেনা মোস্তফা কামাল, সিপাহী মীর হোসেন ও সিপাহী ওয়াসীম আকরাম। নিজেদের নির্দোষ দাবি করা ৭ আসামি হলেন- নায়েব সুবেদার সহিদুল্লাহ বিশ্বাস, সিপাহী শাহজাহান, সিপাহী নাহিদুর রহমান, নায়েক এনামুল হক, ল্যান্স নায়েক নুরুল ইসলাম, ল্যান্স নায়েক সহকারি সিদ্দিকুল ইসলাম ও সিপাহী হাবিবুর রহমান । ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্করে অবস্থিত ১৯ রাইফেলস ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে ১৮ এপ্রিল। এ মামলায় ৬২ বিডিআর জওয়ানকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৮ জন দোষ স্বীকার করেছেন। রাঙামাটির রাজনগর ব্যাটালিয়নের নয় বিডিআর সদস্যের বিরুদ্ধে রায় দেওয়া হবে ২ মে। এছাড়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুরে অবস্থিত ৭ রাইফেলস ব্যাটালিয়নের ৬০ সদস্যের বিরুদ্ধে ১৯ এপ্রিল রায় দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জিএনএ/১৩২৮ঘ.