ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ তদন্তে গঠিত সংস্থা অপরাধীদের সম্পর্কে শিগগির প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবে।
পুরনো হাইকোর্ট ভবনের কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান আবদুল মতিন রোববার সাংবাদিকদের এ তথ্য জানান।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিষয়ে বিভিন্ন সংস্থার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে অপরাধীদের বিরুদ্ধে মাঠ পর্যায়ে সাক্ষ্য নেওয়া হবে বলে জানান মতিন।
মুক্তিযুদ্ধ জাদুঘর, ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি এবং আইন ও শালিস কেন্দ্র এ বিষয়ে সংস্থাকে ইতিমধ্যে তথ্য-উপাত্ত দিয়েছে।
গত ২৫ মার্চ তদন্ত সংস্থা গঠিত হয়।
তদন্ত সংস্থার জাতীয় আর্কাইভ পরিদর্শন বিষয়ে স
bdnews24