২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: ঠাকুরগাঁওয়ে রায় সোমবার

ঠাকুরগাঁওয়ে বিডিআর বিদ্রোহের মামলার রায় হবে সোমবার। ২০ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে বিডিআর আদালত শুনানি শেষে রোববার এ দিন ঠিক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 11:01 AM

Updated : 26 Apr 2022, 12:59 AM

ঠাকুরগাঁওয়ে বিডিআর বিদ্রোহের মামলার রায় হবে সোমবার।

২০ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে বিডিআর আদালত শুনানি শেষে রোববার এ দিন ঠিক করেছে। এ মামলায় ৫১ জন বিডিআর সদস্য অভিযুক্ত। তারা সবাই ২০ রাইফেলস ব্যাটালিয়নের সদস্য।

বিডিআর বিদ্রোহের মামলায় দ্বিতীয় রায় হতে যাচ্ছে এটি। এর আগে গত ৭ এপ্রিল পঞ্চগড়ে বিদ্রোহের প্রথম রায় হয়। রায়ে ২৯ আসামির সবার সাজা হয়। সর্বোচ্চ সাত বছর সাজা হয় ১৩ জনের।

রোববার বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম নেতৃত্বাধীন আদালতে সব আসামির উপস্থিতিতে যুক্তিতর্ক শুনানি হয়।

বিচারক প্যানেলের অন্য দুই সদস্য হলেন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান ও মেজর দিদার আল লতিফ।

আসামি ও প্রসিকিউটারের বক্তব্য শোনার পর রায়ের দিন ঠিক করে আদালত। সোমবার বেলা ৩টায় এ রায় দেওয়া হবে।

এ মামলায় মোট ৩৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। ৫১ সদস্যের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগ গঠন হয়। এদের মধ্যে ৪৪ জন দোষ স্বীকার করেন।

গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। পরদিন সারাদেশের বিভিন্ন স্থানের মতো ২০ রাইফেলস ব্যাটালিয়নের একদল সদস্যও বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে।

বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে বিডিআর। এরপর শুরু হয় বিচার।