২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন তালিকা করছে ওয়ার ক্রাইমস কমিটি

জামায়াতে ইসলামী নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও কাদের মোল্লাসহ সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের নতুন একটি তালিকা এ বিষয়ক তদন্ত সংস্থার হাতে দেবে বেসরকারি সংগঠন ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 01:18 PM

Updated : 24 Aug 2022, 08:20 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জেষ্ঠ প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও কাদের মোল্লাসহ সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের নতুন একটি তালিকা এ বিষয়ক তদন্ত সংস্থার হাতে দেবে বেসরকারি সংগঠন ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। আগামী সপ্তাহে এ তালিকা জমা দেওয়া হবে জানিয়ে কমিটির আহ্বায়ক এম এ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন, আগের তালিকায় ১৭'শ ৭৫ জন 'অপরাধী'র নাম রয়েছে। কিন্তু তাদের মধ্যে অনেকেই বেঁচে নেই। গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ পাঁচ থেকে ছয়শ' ব্যক্তি এখন বেঁচে আছে। তিনি জানান, তদন্ত সংস্থা তাদের দেওয়া তালিকায় যেসব অপরাধী এখনো বেঁচে আছে এবং তাদের বর্তমান অবস্থান জানতে চেয়েছে। তাই নতুন তালিকা তৈরি করছে তারা। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর সহযোগীদের মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে গঠিত তদন্ত সংস্থার কাছে গত ৪ এপ্রিল বিভিন্ন তথ্য, দালিলিক প্রমাণ ও সন্দেহভাজনদের ওই তালিকা দেয় ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। এর আগে গত ২৫ মার্চ মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচার করতে তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠন করে সরকার। কিসের ভিত্তিতে তালিকাটি করা হয়- এমন প্রশ্নের জবাবে হাসান বলেন, "দীর্ঘ কয়েক বছর ধরে ওই তালিকা তৈরির জন্য আমরা ১৫ জন পেশাদার তদন্ত কর্মকর্তা কাজ করেছি। নিযার্তিতদের মৌখিক বিবরণ, অডিও-ভিডিও রেকর্ডস, ৯৪৫টি বধ্যভূমি থেকে পাওয়া তথ্য, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, দেশ-বিদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন দেশের পত্র-পত্রিকা, গ্রন্থ বা সাময়িকীতে প্রকাশিত তথ্য নিয়ে এই তালিকা করা হয়েছে।" তিনি আরও বলেন, "তথ্য সংগ্রহের জন্য আমরা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি গ্রামে গিয়েছি। সেসব স্থান থেকে অপরাধীদের নাম-ঠিকানা ও অপরাধ সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে আনা হয়েছে।" যুদ্ধাপরাধের দলিল তৈরির উদ্যোগের জন্য নিজের জীবন হুমকির মুখে রয়েছে জানিয়ে হাসান বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় আমার নিরাপত্তার জন্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে লোক নিয়োগ করা হয়েছিলো। কিন্তু বর্তমান সরকারের সময় সেটা আর নেই। "প্রতিদিনই ক্রমাগত হুমকি-ধামকির মধ্যেই দিন যাপন করতে হচ্ছে। এ বিষয়ে পদক্ষেপ না নিলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ একাত্তরের ঘাতকরা এখন আগের চেয়েও বেশি ভয়ঙ্কর।" কমিটির কার্যক্রমের ওপর 'ঘাতক'রা নাজরদারি করছে জানিয়ে তিনি বলেন, "কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে পাঠানো বিভিন্ন তথ্য-প্রমাণ গায়েব হয়ে যাচ্ছে। স