২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার শুরুতে দেরি হবে না: আশরাফুল

তদন্ত শেষ করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে দেরি হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 02:26 PM

Updated : 24 Aug 2022, 08:18 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্ত শেষ করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে দেরি হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। যুদ্ধাপরাধীদের বিচারের স্বপক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে ঢাকা মহানগর ১৪ দলের উদ্যোগে শুক্রবার বিকালে মিরপুরের পল্লবী বাসস্ট্যান্ডে এক জনসভায় তিনি একথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, "৭১' এর যুদ্ধাপরাধীদের আজ হাজার হাজার কোটি টাকা ও দেশি-বিদেশি বিভিন্ন কানেকশন রয়েছে। "তারা বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার ষড়যন্ত্র করবে। তবে আমরা ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকলে কেউ তা রুখতে পারবে না।" "যুদ্ধাপরাধীদের বিচার সরকারের নির্বাচনী অঙ্গীকার," স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "প্রতিশ্র"তি বাস্তবায়নের সব আনুষ্ঠানিকতা